চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে চান্দগাঁও ফুটবল একাডেমির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। চান্দগাঁও ফুটবল একাডেমির উদ্বোধন উপলক্ষে অভিনন্দন জানান এরশাদ উল্লাহ এমপি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন চান্দগাঁও আবাসিক এলাকার কল্যাণ সমিতি–বি ব্লকের সভাপতি এ্যাড. জিয়াউদ্দিন আহম্মেদ এবং প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদুল কবির রানা। এতে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাদকমুক্ত প্রধান বক্তা তাঁর বক্তব্যে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয় এবং পরবর্তীতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে চান্দগাঁও ফুটবল একাডেমির কার্যক্রম উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, চান্দগাঁও ফুটবল একাডেমির মাধ্যমে এলাকার তরুণদের খেলাধুলার সুযোগ–সুবিধা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












