বাংলাদেশে তত্ত্বীয় পদার্থ বিজ্ঞানের জটিল বিষয়গুলো যার লেখনীতে সহজবোধ্য হয়ে ধরা দিয়েছিল, সেই অধ্যাপক এ এম হারুন-অর-রশীদ আর নেই। বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে তার মৃত্যু হয়েছে। পদার্থবিজ্ঞানী হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক হারুনের বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এই অধ্যাপক একুশে ও স্বাধীনতা পদকে ভূষিত। খবর বিডিনিউজের।













