সিটি কর্পোরেশন প্রকৌশল যান্ত্রিক বিভাগের অবসরপ্রাপ্ত ফোরম্যান ও চসিক জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক মো. শাহ আলম (৫০) গতকাল শনিবার দুপুর ২ টার সময় চন্দনাইশ থানার বৈলতলি জাফরাবাদ গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। দীর্ঘদিন ধরে তিনি দূরারোগ্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে চার মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি। গতকাল বাদে এশা স্থানীয় জাফরাবাদ নগরপাড়ায় দারুশ সালাম জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শাহ আলমের মৃত্যুতে চসিক জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক আবু হেনা চৌধুরী, অর্থ সম্পাদক সবুর খানসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ এক শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।













