চবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের কর্মশালায় অংশ নিল আর্ক

| মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২৬ at ৮:৩৩ পূর্বাহ্ণ

বিশ্বব্যাপী প্রতিবছর ১০ অক্টোবর পালিত হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। ‘জীবনের কথা শুনি, বাস্তব পরিবর্তন আনি’ এই প্রতিপাদ্য নিয়ে এবারের মানসিক স্বাস্থ্য দিবসটি পালন করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ বিশেষ কর্মশালার আয়োজন করে। চট্টগ্রাম বিভাগের প্রথম মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র আর্ককেও এতে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়। আর্কের পক্ষে অংশগ্রহণকারীদের মাঝে মাদকের ব্যবহার, ফলাফল ও প্রতিকার সম্বন্ধে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ফ্যাসিলিটেটর ও প্রোগ্রাম ম্যানেজার দিদারুল আলম এবং ফ্যাসিলিটেটর ধ্রুবরাজ চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন প্রোগ্রামার সৈয়দ তৌহিদুল আলম মাশফি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটি ২নং জালালাবাদ ওয়ার্ড শাখার আলোচনা সভা
পরবর্তী নিবন্ধবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাব অব সি কুইনের মানবিক উদ্যোগ