গাউসিয়া কমিটি–বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের আওতাধীন ২নং জালালাবাদ ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় কুলগাঁও বটতল বাজারে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী ও পবিত্র ফাতেহা এ ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজিমুশশান খতমে গাউছিয়া শরীফ, মিলাদ মাহফিল ও আলোচনা সভা গত ১০ অক্টোবর অনুষ্ঠিত হয়।
গাউসিয়া কমিটি ২নং জালালাবাদ ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কেবিনেট সদস্য ও মুখপাত্র এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার। প্রধান বক্তা ছিলেন শায়েরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ এমদাদুল ইসলাম কাদেরী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মুহাম্মদ ইদ্রিস, গাউসিয়া কমিটি বায়েজিদ বোস্তামী থানা আহবায়ক কমিটির আহবায়ক মাওলানা শেখ আরিফুর রহমান আলকাদেরী, সদস্য শামসুল আলম চৌধুরী, মহিউদ্দিন সিকদার, মুহাম্মদ শহীদ উল্লাহ ও ওয়াহিদুল আলম (বাবু), উত্তর কুলগাঁও রজভীয়া তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ আয়ুব আলী আলকাদেরী, কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. কামাল, মো. শাহজাহান, গাউছিয়া কমিটি ৩নং পাঁচলাইশ ওয়ার্ড শাখার সভাপতি প্রফেসর মুহাম্মদ শহিদুল হক মণ্ডল, সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন খোকন। ১ম অধিবেশনে পবিত্র কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল পরিবেশন করেন গাউসিয়া কমিটি ২নং জালালাবাদ ওয়ার্ড শাখার সহ–দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু তৈয়ব, পবিত্র খতমে গাউছিয়া শরীফ পরিচালনা করেন গাউসিয়া কমিটি ২নং জালালাবাদ ওয়ার্ড শাখার দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা তাহের হাসান সোলতানী। মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসহাক আজিম, এসএম শওকত, মুহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ লোকমান, মুহাম্মদ বদিউল আলম, মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ জাইয়ুম উদ্দিন দিহান, মুহাম্মদ জাহেদ, মো. আবুল কাশেম চৌধুরী, মুহাম্মদ আনোয়ার আজম সাকিব, মো. মুহাম্মদ সোহেল প্রমুখ। মাহফিলে গাউসিয়া কমিটি ২নং জালালাবাদ ওয়ার্ড শাখার আওতাধীন মদিনা শাহী জামে মসজিদ ইউনিট, আল–আমিন জামে মসজিদ ইউনিট, জুনাইদ বোগদাদী জামে মসজিদ ইউনিট, মোহাম্মদজ্জমা জামে মসজিদ ইউনিট, পরদাইশ চৌধুরী জামে মসজিদ ইউনিট, মতিউর রহমান শাহ্ জামে মসজিদ ইউনিট, জেলা পরিষদ জামে মসজিদ ইউনিট, বসতিনগর ইউনিট, পাবলিক মোড় ইউনিটসহ বিভিন্ন ইউনিট থেকে বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












