চবি সৎসঙ্গের সাপ্তাহিক অধিবেশন

| সোমবার , ৬ জুলাই, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

সৎসঙ্গ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সরস্বতী জ্ঞান মন্দিরে সাপ্তাহিক সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়। সুকান্ত দত্তের পৌরহিত্যে সান্ধ্যকালীন সমবেত বিনতি প্রার্থনার পর আলোচনায় অংশ নেন নির্বাহী পরিষদের সদস্য প্রশান্ত ধর, অনিত কুমার নাথ, পলাশ দাশ, পলাশ ধর, কার্যকরী পরিষদের সভাপতি সাত্ত্বিক দাশ ও সাধারণ সম্পাদক শাহুল মিত্র।

সৎসঙ্গ অধিবেশনে সত্যানুসরণ পাঠ করেন তপব্রত রায় তপু, গীতা থেকে পাঠ করেন কৃষ্ণা নাথ, আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ করেন সাত্ত্বিক দাশ, নারীর নীতি থেকে পাঠ করেন সিঁথি পাত্র। যাজন সংগীত পরিবেশন করেন অনুপ নাথ ও সৌরভ চন্দ্র শীল।

দৃষ্টিনন্দন মন্দির নির্মাণ করায় অদুলঅনিতা ট্রাস্টের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান অনিতা দত্ত, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সনাতন ধর্ম পরিষদের শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে কমোডিটি ডেরিভেটিভস বিষয়ক ট্রেনিং কোর্স শুরু
পরবর্তী নিবন্ধকাপ্তাই সড়কে ভেঙে পড়ল আমগাছ, যান চলাচল ব্যাহত