চট্টগ্রামের মনীশ একক অভিনয়ে প্রথম

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা

| বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ at ৮:৫১ পূর্বাহ্ণ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬এ একক অভিনয়ে প্রথম স্থান অর্জন করেছে চট্টগ্রামের মনীশ ক্ষেত্র চৌধুরী। মনীষ বোয়ালখালীর শাকপুরা সওদাগর বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। ইতিপূর্বে চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করে সে জাতীয় পর্যায়ে মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার গৌরব অর্জন করে। মনীশ ক্ষেত্র চৌধুরীর বাবা মনোজ কুমার চৌধুরী এবং মা শিমলা সেনগুপ্তা। তাদের স্থায়ী নিবাস বোয়ালখালীর পশ্চিম খিতাচরে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘ওরা আসবে’র পঞ্চম মঞ্চায়ন
পরবর্তী নিবন্ধফেইমের নতুন প্রযোজনা ‘ফরেস্টস’