চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ৩৮ শিশু হাসপাতালে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৯ জুলাই, ২০২৬ at ১১:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নতুন করে আরও ৩৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে সরকারিবেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৩৮ জন নগরীর বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৪ হাজার ১৬৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৯০৪ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৬২ জন। এছাড়া চট্টগ্রামে এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ৩৩১ শিশুর।

অন্যদিকে, মোট ১২ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং নিশ্চিত হামে মারা গেছে তিনজন। এখন পর্যন্ত পরীক্ষার জন্য ঢাকায় নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ৮৪২ শিশুর। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধদেশের সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
পরবর্তী নিবন্ধঅরিন্দমের আজকের নাট্য প্রদর্শনী স্থগিত