চট্টগ্রামে রেজিস্ট্রেশন এমপ্লয়িজ এসোসিয়েশনের সভা

| রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়িজ এসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সভা গতকাল শনিবার জেলা পরিষদ ভবনের টাউন হলে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলাউদ্দিন আলো। বিশেষ অতিথি ছিলেন আনোয়ার জাহান, আহসান উল্লাহ, মাহবুবুল হক বাহার, সিরাজউদ্দিন,মো. এরাদত উল্লাহ।

সভায় বক্তারা অভিযোগ করেন, একটি চক্র দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অফিস স্টাফদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এতে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের সার্বিক সাংগঠনিক কার্যক্রম ও কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় নোয়াখালী, চট্টগ্রাম, ফেনী এবং কক্সবাজার জেলা থেকে আগত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১১ দলীয় ঐক্যের লং মার্চ কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধবাঁশখালীর কালীপুরে বন্যাকবলিতদের নগদ অর্থ সহায়তা