চট্টগ্রামে আরো ১৭ শিশুর হাম শনাক্ত

উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৩৮ জন

আজাদী প্রতিবেদন | শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৮:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নতুন করে আরো ১৭ শিশুর হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট হাম শনাক্ত হয়েছে ৬৫৯ জনের। এছাড়া গতকাল আরো ৩৮ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারিবেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৩৩ জন নগরীর এবং ৫ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৫ হাজার ৬৩৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ৩৮৫ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৫২ জন। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এদিকে মোট ১২ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং নিশ্চিত হামে মারা গেছে তিনজন। গতকাল পর্যন্ত ঢাকায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ৮৯২ শিশুর।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে প্যারাসেইলিং পরিচালনাকারী প্রতিষ্ঠানের মালিক ঢাকায় গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরাতে গানের আসর মাতালেন,সকালে সড়কে ঝরল প্রাণ