চট্টগ্রামসহ ১১ জেলায় ২৪ ঘণ্টায় এক হাজার ২১০ জন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী বিশেষ অভিযানে চট্টগ্রামসহ ১১ জেলায় ২৪ ঘণ্টায় এক হাজার ২১০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৩১ সদস্যকে গ্রেপ্তার এবং কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৩৭ জনকে আটক করা হয়। গত বৃহস্পতিবার সকাল থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, নিয়মিত মামলায় ৯৭ জন, আগের মামলায় ১৬৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৬০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় সাতজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষাণ-কৃষাণী
পরবর্তী নিবন্ধবিশ্ব ডায়াবেটিস দিবস পালিত