চট্টগ্রাম কিডনি হাসপাতালকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুদান প্রদান

| মঙ্গলবার , ৫ মে, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় চট্টগ্রাম কিডনি হাসপাতালে চিকিৎসারত রোগীদের আর্থিক সহায়তার জন্য ১৮ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়

উক্ত আর্থিক অনুদানের চেক জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের যুগ্মসাধারণ সম্পাদক এমদাদুল আজিজ চৌধুরীর নিকট হস্থান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক জসিম উদ্দিন ও হাসপাতাল কর্মকর্তা মো. শহীদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনা সভা ও মানববন্ধন
পরবর্তী নিবন্ধবান্দরবান বিশ্ববিদ্যালয়ে ‘ডিজিটাল প্রতারণা’ বিষয়ে সেমিনার