চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নব–নির্বাচিত কার্যকরী কমিটি গত সোমবার দায়িত্ব গ্রহণ করে। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মোহাম্মদ আবুল কালাম, দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন নব–নির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান। সমিতির সাবেক সভাপতি, সহ–সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদকবৃন্দসহ বিপুল সংখ্যক সমিতির সদস্য উপস্থিত ছিলেন।
নব–নির্বাচিত কার্যকরী কমিটিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন বিদায়ী কার্যকরী কমিটি। বিদায়ী সাধারণ সম্পাদক মো. সরওয়ার আলম ভূইঁয়া (শিমুল) নব নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান সাগরের নিকট সমিতির চাবি হস্তান্তর ও আসন হস্তান্তর করে দায়িত্ব অর্পণ করেন। বিদায়ী সভাপতি মোহাম্মদ আবুল কালাম সমিতির গঠনতন্ত্র/ সংবিধান ও আসন অর্পণ করে নব–নির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মানের নিকট দায়িত্ব অর্পন করেন। শুভেচ্ছা বক্তব্য দেন যুগ্ম নির্বাচন কমিশনার বাকাউল্লা চৌধুরী (ইরান), প্রধান নির্বাচন কমিশনার এহতেশামুল আলম চৌধুরী (পাপ্পু)। সাবেক সভাপতিগণের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাডভোকেট মো. ওমর ফারুক, মো. আবু তাহের, অ্যাডভোকেট মোস্তফা কামাল মনসুর ও সিনিয়র অ্যাডভোকেট এম. মহিউদ্দিন সরওয়ার। সভায় নব–নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান আগামী এক বছরের কর্ম–পরিকল্পনা উপস্থাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।













