চট্টগ্রাম একাডেমির সম্মাননা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সাধারণ মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করার জন্য ইচ্ছাশক্তি আর একাগ্রতা মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে। আর্থ–সামাজিক উন্নয়নকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে সমাজ ও মানুষের জন্য যে কজন মানুষ কাজ করে যাচ্ছেন নিরলসভাবে, তাঁদের একজন রফিক আহামদ। গত চার দশক ধরে কাজ করে তিনি সমাজে প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। রফিক আহামদের নেতৃত্বে গড়া সংগঠন মমতা এখন দেশের সামাজিক উন্নয়নের সুনাম ছড়িয়েছে। হাজারো মানুষের খাবার, বাসস্থান আর আধুনিক জীবন গড়তে সহযোগিতা করছে।
সমাজসেবায় বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম একাডেমির জীবন ও পৃষ্ঠপোষক সদস্য, একুশে পদক প্রাপ্ত ব্যক্তিত্ব রফিক আহামদের সম্মাননা অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। গত ২৮ জুন একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অধ্যক্ষ আনোয়ারা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা, শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত, প্রাবন্ধিক নেছার আহমদ, কবি অরুণ শীল, গল্পকার জিন্নাহ চৌধুরী, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, গল্পকার বিপুল বড়ুয়া, প্রাবন্ধিক এস এম আবদুল আজিজ, কবি জসিম উদ্দিন খান, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, গল্পকার ফারজানা রহমান শিমু, প্রাবন্ধিক বাসুদেব খাস্তগীর ও কবি মর্জিনা আখতার।
বাচিকশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন আলহাজ রফিক আহামদ। সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা স্মারক ও বই তুলে দেওয়া হয়। এছাড়া শুভেচ্ছা জানান অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, অধ্যাপক বিচিত্রা সেন, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, কথাসাহিত্যিক নাসের রহমান, কবি জিএম জহির উদ্দীন, কবি আজিজ রাহমান, আলোকচিত্রী কানিজ ফাতেমা লিমা, প্রাবন্ধিক প্রীতিশ রঞ্জন বড়ুয়া, কবি তানভীর হাসান বিপ্লব, কবি সৈয়দা সেলিমা আক্তার, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, কবি নিগার সুলতানা, কবি সিমলা চৌধুরী, গল্পকার রুনা তাসমিনা, ছড়াকার গৌতম কানুনগো, জোনাকী দত্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












