চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ও বর্ষব্যাপী বৃক্ষ রোপণ–বিতরণ কার্যক্রম সফল করতে গ্রীন রোড শো: চট্টগ্রাম টু বান্দরবান–কক্সবাজার এর তৃতীয় দিনে গত ২২ জুন কক্সবাজার সদরস্থ প্রি প্যারাটরি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের চারা ও লিফলেট বিতরণ করা হয় এবং শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ ও বনজ চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন নাহার। বিশেষ অতিথি ছিলেন এস কে রানা, কামরুস সরোয়ার, জামাল উদ্দিন, মো. জহির আলম বাপ্পী, মো. ওবায়দুল হক ছোটন, আবদুল্লাহ আল নোমান।স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, আকতার হোসেন নিজামী, মুহাম্মদ জেবর মুল্লুক, মো. মুজিবুর রহমান, আয়েশা সিদ্দিকা, মোহাম্মদ কাউসার, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, মোহাম্মদ আব্দুল মোমেন, মোহাম্মদ রিফাত প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি।











