সঙ্গীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরাঙ্গন সঙ্গীতালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণ ও সনদপত্র প্রদান অনুষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন এডেসান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক তিনকড়ি চক্রবর্তী। বিশেষ অতিথি থাকবেন দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, অধ্যাপক এস কে দত্ত, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রাহুল সরকার, এসকেএম শিপিং অ্যান্ড লজিস্টিকস সার্ভিসের প্রোপাইটর মিহির কান্তি নাথ, সুরাঙ্গন সঙ্গীতালয়ের শুভানুধ্যায়ী অঞ্জন কুমার ভট্টাচার্য্য এবং কবি মনিরুল মনির। সঞ্চালনা করবেন কথাসাহিত্যিক বিচিত্রা সেন।
অনুষ্ঠানে উপস্থিতি থাকার জন্য সুরাঙ্গনের সভাপতি অধ্যাপক বিশ্বজিৎ চক্রবর্তী এবং পরিচালক পূরবী চক্রবর্তী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












