‘গুলশানের চামেলি’

| শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

এপার বাংলাওপার বাংলার অভিনয় শিল্পীরা ফের এক হতে চলেছেন নতুন একটি সিনেমায়। অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে কলকাতার মধুমিতা সরকারকে। কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার এবং দ্য ওয়াল জানিয়েছে, বাংলাদেশভারতের যৌথ প্রযোজনার সিনেমাটির নাম ‘গুলশানের চামেলি’। খবর বিডিনিউজের। পরিচালনা করেছেন মুহাম্মদ ইকবাল। ‘দ্য ওয়াল’কে মধুমিতা বলেন, অনেক দিন ধরে বাংলাদেশের সিনেমায় অভিনয়ের কথা চলছিল। নানা কারণে হচ্ছিলই না। অবশেষে সেটা হতে চলেছে। আমি খুশি। মধুমিতার কথায়, সিনেমায় ‘চামেলি’ চরিত্রে অনেক স্তর। তাকে নানা রূপে দেখতে পাওয়া যাবে। ‘চামেলি’ বর্ণময় বলেই কাজটি নিয়েছেন বলে মধুমিতার ভাষ্য। ইতোমধ্যেই ঢাকার ভাষা রপ্ত করতে শুরু করেছেন তিনি।

তবে প্রযোজনা সংস্থার এক সদস্য আনন্দবাজার জানিয়েছেন, বাংলাদেশ এবং কলকাতা মিলিয়ে ডিসেম্বরে দৃশ্য ধারণের কাজ শুরু হবে। জুন মাসে বিয়ে সেরেছেন মধুমিতা। এরপর নতুন কোনো কাজে দেখা যায়নি অভিনেত্রীকে।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষামন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম জেলা স্টেডিয়াম পরিদর্শন
পরবর্তী নিবন্ধঅপু বিশ্বাসের নতুন রুপের প্রশংসা