গণভোটের গণরায় মেনে রাজনৈতিক সংকট নিরসনের উদ্যোগ নিতে হবে

চট্টগ্রাম মহানগরী জামায়াতের বৈঠকে নজরুল ইসলাম

| শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৯:৫৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মাসিক নিয়মিত কর্মপরিষদ বৈঠক গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেওয়ানবাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগরী আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ, মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. ছিদ্দিকুর রহমান ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস. এম. লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহি, নগর কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজুর রহমান, অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, অধ্যাপক সাইফুল্লাহ, আমির হোসাইন, ফারুকে আজম, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম, মুহাম্মদ ইসমাইল, . . . মাসরুর হোসাইন প্রমুখ।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট দীর্ঘায়িত হলে তা রাষ্ট্র, গণতন্ত্র ও জনজীবনের জন্য ক্ষতিকর হয়ে উঠবে। এ সংকটের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সমাধানের লক্ষ্যে সরকারকে জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং গণভোটে প্রকাশিত জনগণের গণরায় মেনে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। বৈঠকে নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দেশের চলমান পরিস্থিতিতে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি সফল করার লক্ষ্যে সর্বস্তরের জনশক্তির প্রতি ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডাক দিয়ে যাই-এর আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধবিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অর্কেস্ট্রার কর্মশালা