বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অর্কেস্ট্রার কর্মশালা

| শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৯:৫৪ পূর্বাহ্ণ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য কর্মশালা, মুক্ত আলোচনা এবং থেরাপি কনসালটেশনের আয়োজন করেছে অর্কেস্ট্রা ইন্টিগ্রেটেড সেন্টার চট্টগ্রাম। গতকাল শুক্রবার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিরীন বেগম। অনুষ্ঠানে কয়েকটি সেশন ছিল। প্রথম সেশনে অকুপেশনাল থেরাপিস্ট অনিমা দাস নুপুর ‘সেন্সরি ইন্টিগ্রেশন’ বিষয়ে আলোচনা করেন। ‘ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল’ বিষয়ে সেশন পরিচালনা করেছিলেন জ্যেষ্ঠ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট উম্মে আয়মান। এরপর প্রতিবন্ধিতা নিয়ে কাজ করার চ্যালেঞ্জ বিষয়ে সেশন পরিচালনা করেন মর্জিনা আক্তার পান্না।

অনুষ্ঠানে আশার আলো, ড্রিম স্টার অটিজম একাডেমি, ব্লেসড হোম, আলকুরআন অটিজম কেয়ার অ্যান্ড এডুকেশন সেন্টারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি অনেক অভিভাবকও অংশ নেন। সকাল থেকে প্রায় ১৩ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে থেরাপি সেবা দেওয়া করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণভোটের গণরায় মেনে রাজনৈতিক সংকট নিরসনের উদ্যোগ নিতে হবে
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারে রোটারির ঢেউটিন বিতরণ