বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারি ক্লাব অব আগ্রাবাদ, রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি, রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ, রোটারি ক্লাব অব চিটাগাং ওয়াটার ফলের যৌথ উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
যৌথভাবে আয়োজিত প্রেসিডেন্টবৃন্দ জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের বসতঘর পুনর্নির্মাণে সহায়তা প্রদানের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। প্রজেক্ট চেয়ারম্যান পিপি শাহ আলম বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন পোর্ট সিটি ক্লাবের প্রেসিডেন্ট পলাশ বড়ুয়া, ইঞ্জিনিয়ার মোরশেদ আলম, সাজেদুল হক, জাহেদুল ইসলাম, রোটার্যক্টর সাজ্জাদ হোসেন, আবদুল মোতালেব, ইমরানুল ইসলাম তুহিন, চিটাগাং ওয়াটার ফল ক্লাবের প্রেসিডেন্ট এসএম আজিজ, চার্টার প্রেসিডেন্ট ফাতেমা জেবুন্নেসা, নূরুল আলম কিরণ, প্রফেসর এসএএম জাকারিয়া, আয়েশা বেগম, মো. আরিফুর রহমান, নাসিমা আকতার ডেইজি, নাফিসা চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, আবিদ আহমেদ চৌধুরী, উম্মে সায়বা চাঁদনী, চিটাগাং নর্থ ক্লাবের প্রেসিডেন্ট শুভময় দাস, চার্টার প্রেসিডেন্ট সালমা রহমান ও ক্লাব সেক্রেটারি আনোয়ার হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।












