কক্সবাজারের লিংক রোডে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি–১৫। গতকাল শনিবার ভোর রাতে লিংক রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উখিয়ার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. আইয়াজ (২৫) এবং কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের হাসিনা বেগম (৫৫)। এসআরবি–১৫ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুমিল্লা থেকে কঙবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।










