কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়নের মুসলিম পাড়ায় গতকাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চিৎমরমের সিবিসি একাদশ ২–১ গোলে স্থানীয় বড় পাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন লাখাই মারমা ও সুমন এবং বিজিত দলের পক্ষে গোল করেন রিপন। খেলা পরিচালনা করেন চাথুই মং মারমা। ধারাভাষ্যে ছিলেন ম্যা মং মারমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই ইউনিয়ন–বিএনপি সভাপতি মো. ইউসুফ, কাপ্তাই উপজেলা তাঁতি দলের সভাপতি মো. আফসার উদ্দিন এবং কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীন।












