কাপ্তাইয়ে ৪৬৫তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

শিক্ষকদের স্কাউটিং কার্যক্রম, কাব স্কাউটিং আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের চেতনা বিকাশে স্কাউটিংয়ের ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া লক্ষ্যকে সামনে রেখে কাপ্তাই উপজেলায় গতকাল শনিবার ৪৬৫তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। স্কাউটস কাপ্তাই উপজেলার ব্যবস্থাপনায়, রাঙ্গামাটি জেলা স্কাউটসের সহযোগিতায় এবং স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটসের সহ–সভাপতি খোরশেদুল আলম কাদেরী, স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্পাদক এস এম শাহনেওয়াজ আলী মির্জা এবং উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার কাজী মোশাররফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্কাউটসের কমিশনার মাহবুব হাসান বাবু। সহযোগিতায় ছিলেন উপজেলা স্কাউটসের সম্পাদক সিরাজ আহমেদ চৌধুরী। কোর্স লিডার ছিলেন হরিণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটক চন্দ্র দেব। প্রশিক্ষক ছিলেন স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক উপ–কমিশনার মো. সোলায়মান, রাঙ্গামাটি ওপেন স্কাউট গ্রুপ সভাপতি বিজন কুমার দে এবং হরণিছড়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আক্তার। কোর্সে কাপ্তাই উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৫১ জন শিক্ষক উপস্থিত ছিলেন। শেষে অংশগ্রহণকারী সকলের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ফের ট্রান্সফরমার চুরি
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া সরকারি কলেজে পুনর্মিলনী