কাপ্তাইয়ের ওয়াগ্গাছড়া জোন এলাকায় ২৮ লাখ ৪৫ হাজার টাকা ও একটি সিএনজি টেক্সিসহ ২ ব্যক্তিকে আটক করেছে ৪১ বিজিবির সদস্যরা। আটক ব্যক্তিরা হলেন নিঠু মারমা (৩৩) এবং সুপ্রিয় চাকমা (২০)। ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিজিবির কাপ্তাই ব্যাটালিয়নের ১ নম্বর জিপি গেটের কাছে বিজিবি সদস্যরা তল্লাশি করে সিএনজি টেক্সির ভেতরে থাকা নিঠু মারমা ও সুপ্রিয় চাকমার কাছ থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে একটি স্মার্ট ফোন, একটি বাটন ফোন, ২টি সিম কার্ড উদ্ধার করা হয়। জব্দ করা হয় টেঙিটি। আটক ওই দুজনকে কাপ্তাই থানায় সোপর্দ করা হয়েছে।













