কাপ্তাইয়ে ১০ মাদক মামলার আসামি চোলাই মদসহ আটক

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ৯ অক্টোবর, ২০২৬ at ৫:৩৫ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে ১০ মাদক মামলার পলাতক এক আসামি এবার ১৩ লিটার চোলাই মদ নিয়ে আটক হয়েছেন। তার নাম মো. জনি (৩৮)। গতকাল বৃহস্পতিবার উপজেলার কর্ণফুলী নদীর ডলুছড়ি ঘাট থেকে তাকে আটক করা হয়। তিনি রাইখালী ইউনিয়নের মৃত আবুল কাশেমের ছেলে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে রাঙামাটি জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা
পরবর্তী নিবন্ধমাওলানা সৈয়দ বজলুল করিম মন্দাকিনীর (রহ.) জীবনী ও রচনাবলি শীর্ষক সেমিনার