কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ভালুকিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী ঘিলাখেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় উপজাতি সর্বস্তরের জনগন এই ঘিলাখেলায় অংশ নেন। খেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
খেলা উদ্বোধন করেন ভদন্ত সত্যপ্রিয় মহাথের। প্রধান অতিথি ছিলেন ডা. প্রবির খিয়াং। বিশেষ অতিথি ছিলেন হেডম্যান অরুন তালুকদার, হেডম্যান উসুয়েসুয়ে মারমা, সাবেক ইউপি চেয়ারম্যান অংশি মারমা, অমল বিকাশ তনচংগ্যা ও অজিত কুমার তনচংগ্যা।














