প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত ‘কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট (সিকিউআই) অ্যান্ড অ্যাক্রেডিটেশন প্রসেস’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান রবিবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার দ্বিতীয় দিনের কার্যক্রমে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ড. এস. এম. কবির, অধ্যাপক, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সাবেক সদস্য। তিনি দিনব্যাপী চারটি গুরুত্বপূর্ণ সেশনে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন। সেশনগুলোতে এসআইপি (স্ট্র্যাটেজিক ইমপ্রুভমেন্ট প্ল্যান) বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-এর সকল মানদণ্ড অনুযায়ী সিকিউআই প্রস্তুতকরণ, স্নাতক সমাপনী শিক্ষার্থীদের ফিডব্যাক সংগ্রহ ও মূল্যায়নের কার্যকর পদ্ধতি এবং বিএসি–এর মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার সার্বিক ধারণা ও বাস্তবায়ন কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, আইকিউএসি–প্রিমিয়ার ইউনিভার্সিটির অতিরিক্ত পরিচালক (কিউএ) তানজিনা আলম চৌধুরী এবং অতিরিক্ত পরিচালক (ইটিএল) গাজী শাহাদাৎ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে হলে আমাদের প্রতিটি একাডেমিক কার্যক্রমে গুণগত মান উন্নয়নের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। অ্যাক্রেডিটেশন কোনো আনুষ্ঠানিকতা নয়; এটি একটি চলমান উন্নয়নযাত্রা। প্রেস বিজ্ঞপ্তি।












