চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বিএনপির সরকার জনগণের সরকার। জনগণের সুখে–দু:খে এবং যেকোনো দুর্যোগ–দুর্বিপাকে মানুষের পাশে থাকা বিএনপির অঙ্গীকার। বন্যা–দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার যেমন কাজ করছে, তেমনি বিএনপিও দলীয়ভাবে সারাদেশে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। সরকারের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা সমন্বিতভাবে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য, ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিয়েছেন। ভবিষ্যতেও যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সরকার ও বিএনপি জনগণের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি গতকাল সোমবার বাঁশখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিএনপির ত্রাণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় বোর্ড সদস্য ডা. সারওয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। উপস্থিত ছিলেন মো. রুহুল আমিন, পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, মাস্টার লোকমান আহমদ, আমিনুর রহমান চৌধুরী, ইব্রাহিম খলিল, কামরুদ্দিন সবুজ, নুর শাহেদ খাঁন রিপন, দেলোয়ার আজিম, মো. আইয়ুব, ফজলুল কাদের, অ্যাডভোকেট নাছির উদ্দিন, অ্যাডভোকেট শওকত ওসমান, মোহাম্মদ মহসিন, রাসেল চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











