ওষখাইন দরবারে কেয়াম উদ্দিন শাহ শিশু একাডেমির পুরস্কার বিতরণ

| বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

আনোয়ারা ওষখাইন আলি নগর দরবার শরীফে ওষখাইন শাহ আলি রজা (রা.) মাদরাসা হল রুমে আলী রজা কানু শাহ (রা.)’র পীর মুর্শিদ হযরত শাহ কেয়াম উদ্দিন আউলিয়া (রা.)’র বার্ষিক ওরশ শরিফ এবং ওষখাইন শাহ আলি রজা (রা.) আলিম মাদরাসা সালানা জলসা ও শাহ কেয়াম উদ্দিন আউলিয়া (রা.) হেফজখানা শাহ রসিদ আহমদ মিয়া (রা.) শিশু একাডেমি শাহ রসিদ আহমদ মিয়া (রা.) দরছে নিযামীর সালানা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

হযরত শাহ সুফি ইলিয়াছ রজার সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন মাদরাসার পরিচালক শাহজাদা মাওলানা মুহাম্মদ আবদুল কাদের চাঁদ মিয়া। অনুষ্ঠান পরিচলানায় ছিলেন মাদরাসার অধ্যক্ষ শাহজাদা মাওলানা মুহাম্মদ নেছার মিয়া। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোরশেদ হক আল কাদেরি, আমেরিকা প্রবাসী মুহাম্মদ আলী আকরাম, দুবাই প্রবাসী মুহাম্মদ শহিদ। আলোচক হিসেবে ছিলেন মাওলানা মুহাম্মদ আবুল মুনছুর রেজবি, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা ওয়াহেদুল আলম, মাস্টার নাছির উদ্দিনসহ অসংখ্য ভক্তবৃন্দ। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে মিলাদ কিয়াম এবং মোনাজাতের মাধ্যমে উক্ত সালানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্ত হয়। শাহজাদা মাওলানা মুহাম্মদ আবদুল কাদের চাঁদ মিয়া বলেন, শিক্ষার মানোন্নয়ন দরসে নিজামীর বিকল্প নাই। একজন সুদক্ষ আলেম গড়ে তুলতে দরসে নিজামীর পাঠদান অতুলনীয়। তারই পরিপ্রেক্ষিতে অত্র প্রতিষ্ঠান সমাজে যে অবদান রেখে যাচ্ছে তা অনস্বীকার্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কর আইনজীবী সমিতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধসন্তানদের লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে