নাগরিক সেবা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করতে ও. আর. নিজাম রোড আবাসিক এলাকা কল্যাণ সমিতির উদ্যোগে গত মঙ্গলবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সমিতির নিয়মিত কার্যক্রম, এলাকার উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক সেবা বৃদ্ধির নানা উদ্যোগ উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক এম এ বাশার।
প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ও.আর. নিজাম রোড আবাসিক এলাকা কল্যাণ সমিতির নেতৃত্বে সামাজিক সংহতি ও পরিকল্পিত ব্যবস্থাপনায় উন্নত হচ্ছে এলাকার নাগরিক সেবা। তিনি এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রমে চসিতের পক্ষ থেকে অব্যাহত সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভাপতির বক্তব্যে সমিতির সভাপতি শিল্পপতি মোহাম্মদ আবদুস সালাম বলেন, একটি আধুনিক, নিরাপদ, পরিচ্ছন্ন ও নান্দনিক আবাসিক এলাকা বিনির্মাণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং এলাকাবাসীর সমন্বিত সহযোগিতা অপরিহার্য।
মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস, ক্যাপ্টেন (অব) জাকারিয়া, শিক্ষাবিদ প্রফেসর হাসিনা জাকারিয়া, জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নুরুল আলম,ডা. মনিরুজ্জামান, ওয়াল গ্রুপের পরিচালক মনসুর, সিপিডিএলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, মেরিডিয়ান গ্রুপের চেয়ারম্যান পরিষদের সহ–সভাপতি কোহিনুর কামাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












