এভারকেয়ার হাসপাতালের নাক-কান বিভাগের নতুন মুখ ডা. আদনান জাওয়াদ

| বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

বন্দরনগরীর অন্যতম আধুনিক ও সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামএর ইএনটি (নাক, কান ও গলা) বিভাগে অ্যাটেন্ডিং কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন ডা. আদনান জাওয়াদ। তার এই যোগদানের মাধ্যমে হাসপাতালটি চট্টগ্রাম ও দেশের দক্ষিণপূর্ব অঞ্চলে বিশেষায়িত ইএনটি চিকিৎসা সেবাকে আরও শক্তিশালী করলো।

ডা. আদনান জাওয়াদ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (প্রাক্তন বিএসএমএমইউ) থেকে ইএনটি বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন। ৮ বছরেরও বেশি ক্লিনিক্যাল ও সার্জিক্যাল অভিজ্ঞতা সম্পন্ন এই চিকিৎসক একজন দক্ষ ও অভিজ্ঞ ইএনটি ও হেডনেক সার্জন হিসেবে পরিচিত।

এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে যোগদানের আগে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ইএনটি ও হেডনেক সার্জারির কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে রেজিস্ট্রার হিসেবে কাজ করার মাধ্যমে তিনি ক্লিনিক্যাল ও অপারেটিভ অভিজ্ঞতা অর্জন করেছেন। ডা. জাওয়াদের যোগদানের মাধ্যমে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের ইএনটি বিভাগ আরও আধুনিক, উন্নত ও রোগীবান্ধব সেবা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরো ৩৭ শিশু হাসপাতালে ভর্তি
পরবর্তী নিবন্ধসরকার কোনো কিছুই তোয়াক্কা না করে ফ্যাসিবাদের পুরনো পথে হাঁটছে