চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান বলেছেন, স্বাধীনতা অর্জনের অনেক বছর পরও একটি মহল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ অপচেষ্টা প্রতিরোধ করতে আমাদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। শিক্ষকদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঠিক ইতিহাস শিক্ষার্থীদের জানাতে হবে। তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। গত ২৬ মার্চ সাতকানিয়ার ঢেমশা উচ্চ বিদ্যালয় আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য রতন কান্তি দাশ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমল কান্তি বড়ুয়া, রেক্টর শিক্ষক শশী ভূষন বড়ুয়া ও শিক্ষক তরুন কুমার ধর।
শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিক্ষক বোধি রতন বড়ুয়া, অঞ্জুশ্রী হোড়, অঞ্জু রানী নন্দী, রনজিত কুমার বড়ুয়া, শামীমা আক্তার, সুমন রায়, মাওলানা মো. মুহিউদ্দীন, জাসেদুল ইসলাম, আয়েশা ছিদ্দিকা ও অমল কান্তি দে। প্রেস বিজ্ঞপ্তি।










