উজবেকিস্তানকে হারিয়ে গ্রুপের শীর্ষে কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৯ জুন, ২০২৬ at ৯:০৯ পূর্বাহ্ণ

বিশ্বকাপে ‘কে’ গ্রুপের প্রথম রাউন্ডের খেলা শেষে শীর্ষে আছে কলম্বিয়া। গতকাল বৃহস্পতিবার তারা উজবেকিস্তানকে ৩১ গোলের ব্যবধানে হারিয়ে দেয়। মেক্সিকো সিটি স্টেডিয়ামের ম্যাচটিতে প্রথমার্ধে ১০ গোলে এগিয়ে প্রথমার্ধের বিরতিতে যায় কলম্বিয়া। দলটির হয়ে ৪০ মিনিটে গোল করেন ডিফেন্ডার দানিয়েল মুনিওজ। লুইস দিয়াজের বক্সের ভেতরে পাঠানো বলে দারুণভাবে পা ছুঁইয়ে বল জালে পাঠান দানিয়েল মুনিওজ। ম্যাচের ৬০তম মিনিটে সমতা আনে উজবেকিস্তান।

দলের হয়ে গোল শোধ করেন আব্বোসবেগ ফাইজুল্লায়েভ। এল্‌দর শোমুরোদভের ভলি কলম্বিয়া গোলকিপার কামিলো ভার্গাস বিপদমুক্ত করতে না পারলে গোলমুখে বল পেয়ে যান ফাইজুল্লায়েভ। তাতে শুধু মাথা ছুঁইয়ে বল জালমুখী করতে হয়েছে। এর পাঁচ মিনিট পরই ফের এগিয়ে যায় কলম্বিয়া। বক্সের বাইরে থেকে ডান পায়ের কোনাকুনি শটে বল দূরের পোস্ট দিয়ে জালে পাঠিয়েছেন লুইস দিয়াজ। বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ডের শটে অবশ্য উজবেক গোলকিপার ঝাঁপিয়ে হাত লাগিয়েছিলেন। তবে বলের গতিপথ খুব একটা না পাল্টানোয় জালেই পৌঁছেছে। শেষ দিকে যোগ করা সময়ের নবম মিনিটে কলম্বিয়ার হয়ে তৃতীয় গোলটি করেন হামিন্তন কাম্পাজ। এরপরই ম্যাচ শেষের বাঁশি বাজান রেফারি।

পূর্ববর্তী নিবন্ধদলীয় অনুশীলনে ফিরেছেন নেইমার
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন কেপ ভার্দে গোলরক্ষকের মা