চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে খেলায় টিম কর্ণফুলী ২–১ গোলে টিম হালদাকে পরাজিত করে। জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রাম আয়োজিত এই প্রীতি ম্যাচে ঢাকায় বি লিগ সহ বিভিন্ন লিগে অংশগ্রহণকারী চট্টগ্রামের খেলোয়াড়দের নিয়ে টিম কর্ণফুলী ও টিম হালদা গঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক, চট্টগ্রাম মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম আবদুল বারীর উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ, সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদদিন শামীম, সিডিএফএ সভাপতি শহিদুল ইসলাম, সরকারি শারীরিক শিক্ষা কলেজ,চট্টগ্রামের অধ্যক্ষ এস এম গিয়াউদ্দিন বাবর, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য এম আবুল হাসনাত প্রমুখ। অনুষ্ঠানে চট্টগ্রামের সন্তান সাবেক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম মামুনকে ফুটবল থেকে অবসর নেওয়ায় সিজেকেএস ক্লাব সমিতি, সিডিএফএ, কোচেস এসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।












