স্কুলের প্রচারণায় ব্রাজিল আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ

| বুধবার , ৩ জুন, ২০২৬ at ১১:১৭ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি উচ্চ বিদ্যালয়কে পরিচিত করতে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকালে বিদ্যালয় মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক দলের অংশগ্রহণে এ ম্যাচ হয়। এতে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক, প্রবাসী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজনের উদ্যোক্তা ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য নুরুল আলম বলেন, বিদ্যালয়কে মানুষের কাছে আরো পরিচিত করতে এ আয়োজন করা হয়েছে। খেলায় ২০ গোলের ব্যবধানে আর্জেন্টিনা সমর্থক দলকে হারিয়ে জয় পায় ব্রাজিল সমর্থক দল। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল আনোয়ার বিজয়ী দলকে ট্রফি প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈদ উল আযহা উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে টিম কর্ণফুলী জয়ী
পরবর্তী নিবন্ধশহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবলের প্রতিনিধি সভা