ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলার কাউন্সিল

| সোমবার , ২ নভেম্বর, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলা পরিষদের দ্বিবার্ষিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে গাজী মুহাম্মদ মঞ্জুরুল করিম রিফায়ীকে সভাপতি, মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন কাদেরীকে সাধারণ সম্পাদক এবং মুহাম্মদ জোবাইরুল হককে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকাল ৩টায় পটিয়ার শহীদ হালিম–লিয়াকত স্মৃতি মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। পটিয়া উপজেলা শাখার সভাপতি সৈয়দ ইয়ার মুহাম্মদ পিয়ারুর সভাপতিত্বে অনুষ্ঠানের যৌথ সঞ্চালনায় ছিলেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম লিটন ও সহ–সম্পাদক মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন কাদেরী। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব কাজী মুহাম্মদ সুলেমান চৌধুরী। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন দলের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মুক্তার আহমদ শিবলী। এছাড়া কাউন্সিলে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন প্রতিনিধি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নবনির্বাচিত কমিটির মাধ্যমে পটিয়ায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংহত ও শক্তিশালী হবে বলে উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপ নৌরুট থেকে ‘এসটি নিঝুম দ্বীপ’ সরিয়ে নেওয়ার তোড়জোড়ের প্রতিবাদ
পরবর্তী নিবন্ধবায়েজিদে যুবদল কর্মী জীবন হত্যা মামলার আসামি গ্রেপ্তার