জনকল্যাণমূলক ট্রাস্ট আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশের ত্রি–বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, ইসলামের প্রকৃত শিক্ষা কেবল মাদ্রাসা মসজিদের চারদেওয়ালে সীমাবদ্ধ নয়; বরং সৃষ্টির সেবা ও স্রষ্টার সন্তুষ্টি অর্জনে আর্তপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের মূল শিক্ষা। অপর পৃষ্ঠপোষক অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ জয়নুল আবেদীন জুবাইর বলেন, নববী আদর্শের শিক্ষাই হলো মানুষের সেবা করা। সময় এসেছে এই সেবার পরিধি আরও প্রসারিত করে দেশের প্রতিটি প্রান্তে সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় তা পৌঁছে দেওয়ার।
আঞ্জুমানে খুদ্দামুন নাসের উদ্যোগে গতকাল সকাল ১০টায় ঢাকা কাওরান বাজারস্থ সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত সংস্থার ত্রি–বার্ষিক সম্মেলনে অতিথিরা উপরোক্ত মন্তব্য করেন। সংস্থার চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের পৃষ্ঠপোষক অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। সংস্থার সচিব (ভারপ্রাপ্ত) স ম হামেদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন– অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন, আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা মোশাররফ হোসেন হেলালী প্রমুখ। পরে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনকে চেয়ারম্যান, মাওলানা এ এম মঈন উদ্দিন চৌধুরী হালিমকে ট্রাস্টি সচিব ও মাওলানা মোহাম্মদ ওয়াহিদ মুরাদকে ট্রাস্টি অর্থ করে ১৯ সদস্য বিশিষ্ট বোর্ড অফ ট্রাস্টিজ (২০২৬–২০২৯) পুনর্গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












