চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক কবি ও অনুবাদক প্রফেসর মুজিব রাহমানের সম্মানে গত ১৫ এপ্রিল চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবর্ধনা সভা ও বন্ধু আড্ডার আয়োজন করা হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম। সভায় বিশেষ অতিথি ছিলেন মুজিব রাহমানের সহধর্মিণী চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহনাজ বেগম। অনুষ্ঠানে অতিথি বক্তা ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ, কবি হাফিজ রশিদ খান, আন্দরকিল্লা সম্পাদক মুহম্মদ নুরুল আবসার। সভায় আরও বক্তব্য দেন, অধ্যক্ষ প্রফেসর সুব্রত বরণ বড়ুয়া, অধ্যক্ষ প্রফেসর রেজা খান হেলালী, প্রফেসর আমিরুল মোস্তফা, অধ্যক্ষ কল্যাণ নাথ, অধ্যক্ষ আবু তৈয়ব, প্রফেসর আবদুল কাইয়ুম নিজামী, ড. আজাদ বুলবল, প্রফেসর মাহবুব হাসান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. সামসুদ্দিন আজাদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী, উপাধ্যক্ষ প্রফেসর জসিম উদ্দিন আহমেদ, উপাধ্যক্ষ প্রফেসর শওকত ইকবাল ফারুকী, প্রফেসর নাজমা জলিল, সরওয়ার মামুন, প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলি, প্রফেসর সচ্চিদানন্দ পাল, অধ্যাপক আলমগীর চৌধুরী, কবি রঞ্জন বণিক, রাজিব সাহা ও অনুবাদক সৈকত দে। সভায় বক্তারা সংবর্ধিত অতিথির কর্ম ও কীর্তি নিয়ে আলোচনা করে তাঁকে ইংরেজি সাহিত্যের একজন মেধাবী ও যোগ্য শিক্ষক হিসেবে অভিহিত করেন। তাঁর সৃষ্টিশীল সাহিত্যকর্মে তিনি বৃহত্তর চট্টগ্রামের বুদ্ধিবৃত্তিক সমাজে স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন। অনুষ্ঠানে আবৃত্তি করেন উমেসিং, শামীমা, প্রণব চৌধুরী ও স্নিগ্ধা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ড. শামসুদ্দিন শিশির। প্রেস বিজ্ঞপ্তি।












