গাউসিয়া কমিটি পরশুরাম উপজেলা শাখা আয়োজিত ‘দ্বীনি সংস্কার ও মানবতার সেবায় দরবারে সিরিকোট ও আল্লামা তৈয়্যব শাহ্ (রহ.)’র অবদান : প্রেক্ষিত বাংলাদেশ‘ শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, আওলাদে রাসূল হযরত আল্লামা সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি রাহমাতুল্লাহি আলায়হি আফ্রিকা, বার্মা, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ইসলামের প্রচার–প্রসারে নিজ জীবন উৎসর্গ করেন।
এ দেশে দ্বীনি শিক্ষা বিস্তার ও মানবতার সেবায় সিরিকোট দরবারে মাশায়েখগণের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে বক্তারা আরো বলেন, ইসলামের মৌলিক নিস্কলুষ আদর্শ, শরীয়ত ও তরীকতের প্রকৃত শিক্ষা ও দীক্ষার মাধ্যমে মুসলিম সমাজকে আল্লাহ ও তাঁর রাসূলের ভালবাসার মজবুত গ্রন্থিতে অটুট রাখার ক্ষেত্রে সিরিকোটি রহমতুল্লাহি আলাইহি ও তাঁর উত্তরসুরীগণ এদেশের মুসলমানদের হৃদয়ে চির স্মরণীয় ও বরণীয় হয়ে থকবেন।
গত ৩০শে মে পরশুরাম অডিটোরিয়ামে উপজেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা সাঈদুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও তাঁর উপস্থাপনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা ড.এ টি এম লিয়াকত আলী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন।
বিশেষ আলোচক ছিলেন মাসিক তরজুমানের সহকারী সম্পাদক আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী।
গাউসিয়া কমিটি উপজেলা সাধারন সম্পাদক শাহরিয়ার আলম ও সহ সাংগঠনিক সম্পাদক আবদুল কাদেরের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা আবুজাফর মোহাম্মদ হেলাল উদ্দিন, অধ্যাপক আলমগীর, মাওলানা আবুল মনসুর মোল্লা, এটি এম মিল্লাত, পরশুরাম প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হাসান, ফেনী জেলা গাউসিয়া কমিটির সহ সভাপতি অ্যাড. মোশারফ হোসেন, দাওয়াতে খায়র সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












