বেলপাতা পাড়তে গাছে উঠে মৃত্যু

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ৭:০৯ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ সিজিএস কলোনির একটি ভবনের পেছন থেকে মুকুল দাশগুপ্ত (৩৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করেছে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোরে গোসাইলডাঙ্গার বাসা থেকে পূজার বেলপাতা পাড়ার জন্য বের হয়েছিলেন মুকুল। বেলগাছে উঠে তিনি হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মুকুল দাশগুপ্ত বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামের তপন কান্তি দাশগুপ্তের ছেলে। তারা নগরীর গোসাইলডাঙ্গা এলাকায় থাকেন। ডবলমুরিং থানার ওসি মো. জামাল উদ্দিন খান জানান, লাশের পরিচয় পাওয়া গেছে। পরিবারের লোকজন এসেছেন। উনারা লাশ বাড়িতে নিয়ে গেছেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব পরিবেশ দিবসে প্রকৃতি উৎসব ৪ জুন
পরবর্তী নিবন্ধআল্লামা সিরিকোটি (র.) ইসলামের প্রচার-প্রসারে জীবন উৎসর্গ করেছেন