পাঁচলাইশ যুব সংঘের ঈদ পুনর্মিলনী পাযুস ছিদ্দিক আহমদ মেমোরিয়াল হলে গত ৩১ মে সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু জাহেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েেেমর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাঁচলাইশ যুব সংঘের সাবেক সভাপতি অধ্যাপক সিরাজুল আলম।
তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, দারিদ্র বিমোচন, দুর্যোগ মোকাবেলা, যুব উন্নয়ন, সামাজিক কর্মকান্ডে পাঁচলাইশ যুব সংঘ নিরলস কাজ করছে। বিশেষ অতিথি ছিলেন সংঘের সাবেক সভাপতি খোরশেদ আলম চৌধুরী। তিনি বলেন, পাঁচলাইশ যুব সংঘ তরুণ সমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করে সমাজে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে একটি সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক সমাজ গড়তে কাজ করে যাচ্ছে। আলোচক ও অতিথি ছিলেন হারুন অর রশীদ, মোহাম্মদ ইদ্রিস, হাজী মুহামাদ সাইফুদ্দিন, আইয়ুব আলী খান, ওমর আলী, আবুল হাশেম খোকন, এস. এম. রিদুয়ান, মোহাম্মদ ইলিয়াছ, দেলোয়ার হোসেন, মোহাম্মদ ইমরান, শামসুল আলম, মোহাম্মদ শাহ জাহান, নুর সাইদ রহিম, রাশেদা নূর, ওমর ফারুক, জোবাইর হোসেন। উপস্থিত ছিলেন মুছা খান, মোহসেন আলী, শামীম আরা খানম.আরজু আহমেদ, আকবর আলী সুমন, ফাইয়াজ মুনতাসির, সরোয়ার হোসেন, শরীফ শাহরিয়ার খান, আরাফাত হোসেন নয়ন, সাজ্জাদ হোসেন মাসুম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











