আলমাস এলাকায় ছিনতাইয়ের শিকার ব্যাংক কর্মকর্তা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ জুন, ২০২৬ at ৫:৫৬ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানার দামপাড়া আলমাস এলাকা থেকে জমিয়তুল ফালাহ মসজিদের মধ্যবর্তী স্থানে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ব্যাংক কর্মকর্তা। গতকাল রাত পৌনে নয়টায় এ ঘটনা ঘটে।

এই ব্যাপারে থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, দি ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকের পটিয়া শাখার কর্মকর্তা তানভীর আহমেদ চৌধুরী (৪০) রিকশা যোগে আলমাস এলাকা পেরিয়ে কিছুদূর গেলে সিএনজি টেক্সি আরোহী ছিনতাইকারীরা তার হ্যান্ডব্যাগ টেনে নিয়ে যায়। ব্যাগে নগদ ১৮ হাজার টাকা, ৭০ হাজার টাকা দামের দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। ব্যাংক কর্মকর্তা তানভীর আহমেদ জানান, তিনি ঘটনার পরপরই ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে অবহিত করেন। রাতে এ বিষয়ে কোতোয়ালী থানায় অভিযোগ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে চিত্রচিন্তার ৩ দিনব্যাপী আলোকচিত্র উৎসব শুরু হচ্ছে আজ
পরবর্তী নিবন্ধখেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ভাতা ৫ হাজার টাকা করে বাড়ানোর প্রস্তাব