নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন পরিচালিত ড. আরপি সেনগুপ্ত নিষ্পাপ সমন্বিত বিদ্যালয়ে ফল উৎসব সম্প্রতি অনুষ্ঠিত হয়েঝে। ঋতুভিত্তিক ফলের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে এই বিশেষ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ সোমা চক্রবর্তী। উৎসবের উদ্বোধন করেন নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. বাসনা মুহুরী। তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে প্রকৃতির সান্নিধ্য এবং ঋতুভিত্তিক পুষ্টিগুণসম্পন্ন ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই আয়োজন শিশুদের পাঠ্যবইয়ের বাইরেও প্রকৃতি ও খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করে তুলবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য সচিব সাংবাদিক এম নাসিরুল হক। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশ। ফল উৎসবে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের ইনচার্জ মনিষা চৌধুরী, শিক্ষিকা ঋতুপর্ণা দাশ, উম্মে সালমা, জয়া ভাদুরী শ্যাম ও শিক্ষক সুজয় চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।









