নতুন প্রজন্মকে সাহিত্যমুখী করতে হবে

চট্টগ্রাম লেডিস ক্লাবে সাহিত্য সভা

| বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৫:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লেডিস ক্লাবের সাহিত্য সভায় বক্তারা বলেছেন, সাহিত্য মানুষের মন ও হৃদয়কে উদ্ভাসিত করে। মানসগঠনে, সুন্দর ও রুচিশীল মানুষ তৈরিতে সাহিত্যে ভূমিকা অপরিসীম। অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সাহিত্য নেতিবাচক চিন্তা ও কর্মকাণ্ড থেকে দূরে রাখে। আজকের শিশুকিশোর তথা নতুন প্রজন্মরা বইবিমুখ। মুঠোফোনের অপসংস্কৃতি তাদের মস্তিষ্ককে বিকৃত করে ফেলছে। নান্দনিক সমাজ ও সুন্দরসমৃদ্ধ দেশ পেতে হলে নতুন প্রজন্মকে সাহিত্যমুখী করতে হবে। এক্ষেত্রে নারীরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। মানবসমাজের কল্যাণে নারীদের সম্পৃক্ততা বাড়াতে হবে।

গতকাল বুধবার লেডিস ক্লাব কার্যালয়ে আয়োজিত সাহিত্য সভায় সভাপতিত্ব করেন ক্লাব সহ সভানেত্রী সাবিহা মুসা। সাধারণ সম্পাদিকা বোরহানা কবিরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন পারভিন চৌধুরী, রোকেয়া আকতার বারী, শামীম আরা, রওশন আক্তার, সকিনা বেগম চৌধুরী, রিজিয়া আকবর খোন্দকার, রোকেয়া আহমেদ, সাকেরা সাদেক, সেলিনা মাহবুব, অ্যাড. রাহনুমা আলম, মনোয়ারা আলম রুবী

ও মর্জিনা আখতার।

শুরুতে বাংলাদেশে পাপেট চর্চার প্রাণপুরুষ শিল্পী মুস্তাফা মনোয়ার, চক্ষু বিশেষজ্ঞ ডা. রবিউল হোসেন এবং ক্লাবের কোষাধ্যক্ষা সৈয়দা শামীম কাদের সুরমার স্বামী মোহাম্মদ গোলাম কাদেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। সবশেষে তাঁদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন সকিনা বেগম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরিবেশ রক্ষায় ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’
পরবর্তী নিবন্ধআরপি সেনগুপ্ত নিষ্পাপ সমন্বিত বিদ্যালয়ে ফল উৎসব