আবু হেনার হ্যাট্রিকে সকার সিটি চট্টগ্রামের জয়লাভ

অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগ

| বুধবার , ২২ জুলাই, ২০২৬ at ৭:৩৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব১৮ ফুটবল লিগে অংশগ্রহণকারী চট্টগ্রাম সকার সিটি (জাবিদ আহসান সোহেল ক্রীড়া চক্র ) ২ গোলে কিং স্টার ক্লাবকে পরাজিত করে। এ জয়ে তারা পয়েন্ট টেবিলের ৫ নম্বরে উঠে এসেছে। খেলার ২৫,৪৭ ও ৭৩ মিনিটে বিজয়ী দলের আবু হেনা মোস্তফা কামাল তিনটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। এছাড়া মো. তামমি ৪৫ ও ৮৭ মিনিটে দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন। আগামী ২৫ জুলাই শনিবার ১:১৫টায় সকার সিটি চট্টগ্রাম ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের মোকাবেলা করবে। কমলাপুর বীর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধচেনাই যাচ্ছে না ভিনিসিয়াসকে!
পরবর্তী নিবন্ধফিনলে সাউথ সিটিতে সাব সকার টুর্নামেন্ট