ফিনলে সাউথ সিটিতে সাব সকার টুর্নামেন্ট

| বুধবার , ২২ জুলাই, ২০২৬ at ৭:৩৬ পূর্বাহ্ণ

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা চট্টগ্রামের জনপ্রিয় বিপণি বিতান ফিনলে সাউথ সিটি শপিং মলেও ছড়িয়েছে। গত সোমবার বিকেলে বহদ্দারহাটে অবস্থিত শপিং মলটিতে অনুষ্ঠিত হয় ফিনলে সাউথ সিটি সাব সকার টুর্নামেন্টের ফাইনাল পর্ব ও সমাপনী অনুষ্ঠান। এ সময় দর্শক ও ক্রেতাদের উপচে পড়া উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিনলে সাউথ সিটি শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জসীম উদ্দীন। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহারিয়ার হোসেন আবেদী, যুগ্ম অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুস, প্রচার ও দপ্তর সম্পাদক মাশফিকুর রহমান এবং কার্যকরী সদস্য এস. এম. ইকবাল বাহারসহ অন্যান্য নেতৃবৃন্দ। দর্শকদের উৎসাহউদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সাব সকার টুর্নামেন্টের সেমিফাইনাল ও গ্র্যান্ড ফাইনাল ম্যাচ। খেলার পাশাপাশি দর্শকদের জন্য আয়োজন করা হয় লাইভ ফুটবল কুইজ এবং ফ্রিস্টাইল ফুটবল শো, যা পুরো অনুষ্ঠানে যোগ করে বাড়তি আনন্দ ও উত্তেজনা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধআবু হেনার হ্যাট্রিকে সকার সিটি চট্টগ্রামের জয়লাভ
পরবর্তী নিবন্ধআন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়ায় চবি’র পদকপ্রাপ্ত খেলোয়াড়দের সংবর্ধনা