আন্তর্জাতিক পুরস্কার পেল আদর ইউসুফের ‘সোনাদিয়া স্কুল’

| শনিবার , ২৮ নভেম্বর, ২০২০ at ১১:০১ পূর্বাহ্ণ

আদর ইউসুফের ‘সোনাদিয়া স্কুল’ আনবিল্ট প্রকল্পটি ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অফ আর্কিটেকচার (আইএএ), ইন্টারন্যাশনাল এঙিবিশন কম্পিটিশন অব আর্কিটেকচারাল প্রজেক্টস অ্যান্ড বিল্ট ওয়ার্কস ২০২০-এ ভূষিত হয়েছে। ৩০ বছর ধরে চলা এই প্রতিযোগিতায় এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রকল্প বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। এডুকেশনাল ইনস্টিটিউট ক্যাটাগরিতে ‘সোনাদিয়া স্কুল’ প্রকল্পটি সেরা প্রকল্প হিসাবে পুরস্কার জিতে নেয়। মহামারীর কারণে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী বছরের মার্চে বুলগেরিয়ায় অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৭২ জন
পরবর্তী নিবন্ধটেকনাফ-সেন্টমার্টিনে ৫৮ হাজার ইয়াবা জব্দ