আনোয়ারা উপজেলার ২২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮০ জন শিক্ষার্থীর অংশ গ্রহনে উৎসব মূখর পরিবেশে মহা তাঁবু জলসা আয়োজনের মধ্যদিয়ে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার উপজেলার বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ স্কাউটস আনোয়ারা উপজেলার আয়োজনে সামাজিক ও মানবিক সংগঠন জাফর–আয়েশা ফাউন্ডেশনের সহযোগিতায় সনদ ও সম্মাননা স্মারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস জে নিজাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাজনীন নিজাম। উপজেলা স্কাউটস কমিশনার ওসমান গণীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ইন্সট্রাক্টর মো.আবদুল মতিন চৌধুরী, শিক্ষাবিদ কামরুদ্দিন চৌধুরী, জাফর–আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান আশরাফ উদ্দিন সিকদার, সাবেক চেয়ারম্যান মো.হুমায়ুন কবির চৌধুরী আনসার।
উপজেলা স্কাউটসের সম্পাদক সঞ্জিব সিংহ ও মো রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মহা তাঁবু জলসার সঞ্চালনা করেন চট্টগ্রাম জেলা স্কাউটসের সম্পাদক মো সেলিম।প্রধান অতিথি বলেন,সুশাসন ও যোগ্য নেতৃত্ব তৈরী করতে স্কাউটিং এর বিকল্প নেই। স্কাউটিং একজন শিক্ষার্থীকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও দেশপ্রেম জাগ্রত করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
জাফর–আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান আশরাফ উদ্দিন সিকদার বলেন,পৃথিবীতে সফল মানুষেরা স্কাউটস থেকে এসেছে, নেতৃত্বের প্রথম ধাপ স্কাউটিং। জাফর–আয়েশা ফাউন্ডেশন আনোয়ারার স্কাউটিং কার্যক্রম প্রসারে সহায়তা করে যাবে।
সমাবেশে তাঁবুকলা, হাইকিং, কুচকাওয়াজ, মহা তাঁবুজলসা, উদ্ধার কার্যক্রম ও বিভিন্ন দক্ষতা প্রশিক্ষণ গ্রহণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্কাউট সদস্যদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয়। সমাপনী দিবসে মহা তাঁবু জলসা, ক্যাম্প ফায়ারিং ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ১ম স্থান অধিকার করেন বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়, ২য় স্থান বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয় ও ৩য় স্থান সিইউএফ স্কুল এন্ড কলেজ।














