আনোয়ারায় গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে জলবদ্ধতার শিকার হয়ে পানিবন্দী হয়ে পড়া স্থানীয় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম পুত্র সাহওয়াজ জামাল নিজাম সনি। গতকাল বৃহস্পতিবার এমপি নিজামের পক্ষে স্থানীয় চাতরি ইউনিয়ের পানিবন্দী পরিবারের হাতে তিনি শুকনো খাবার তুলে দেন। এসময় তিনি চাতরী ও বৈরাগ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরে ঘরে গিয়ে খোঁজখবর নেন ও ক্ষতিগ্রস্তদের দুঃখ দুর্দশার কথা শুনেন। এ সময় দক্ষিণ জেলা বিএনপি নেতা আখতার নবী চৌধুরী, ফরিদ উদ্দিন চৌধুরী, ইকবাল হায়দার চৌধুরী, শহিদুল আলম, মোহাম্মদ লোকমান উদ্দীন, নুরুল আজিম, আমিনুল হক, নাজিম উদ্দীন শাহ, রাহুল ধর প্রমুখ।









