চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের ডিলার ও রিটেইলারদের নিয়ে একটি বিশেষ সম্মেলন ও পণ্য পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড।
শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন বিক্রয় ও বিপণন বিভাগের ডেপুটি ম্যানেজার আব্দুর রহমান। উদ্বোধনী ও স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ চট্টগ্রাম জোনের ইনচার্জ (সেলস) মোশারফ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হাকিম রানা এবং পণ্য নিয়ে টেকনিক্যাল প্রেজেন্টেশন উপস্থাপন করেন এজিএম (টিএসডি) ইশতিয়াক রায়হান মাহমুদ।
প্রধান বক্তার বক্তব্যে আব্দুর রহিম বলেন, ডিলার ও রিটেইলারদের সহযোগিতাই কোম্পানির সাফল্যের মূল চালিকাশক্তি। ভবিষ্যতেও এই সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে ডায়মন্ড সিমেন্টের পরিচালক (মার্কেটিং ও লজিস্টিক) আব্দুল্লাহ আল ফরহাদ বলেন, গ্রাহকদের মানসম্মত পণ্য সরবরাহে ডায়মন্ড সিমেন্ট বদ্ধপরিকর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্রেডিট কন্ট্রোল বিভাগের ডেপুটি ম্যানেজার আবুল মনসুর আহমেদ।
বক্তব্য রাখেন রুপালী ট্রেডিং এর পরিচালক আব্দুল্লাহ আল মুরাদ ও আব্দুল্লাহ আল নওশাদ, এমকে ট্রেডার্সের স্বত্বাধিকারী আবুল কাশেম তালুকদার, বোরাক ট্রেডিং এন্ড ক্যারিয়ার্সের স্বত্বাধিকারী মাকসুদ আলম আলমদার, এমকে ট্রেডার্সের পরিচালক বদরুল হাসান ছোটন, মারজান এন্টারপ্রাইজের ব্যবস্থাপক আবুল বশর তালুকদার, সানশাইন কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক মো. সেলিম খান এবং রুপালী ট্রেডিং এর ব্যবস্থাপক জয়দেব সাহা, চন্দনাইশ গাউসিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী টিপু সিকদার, পশ্চিম পটিয়া এস.এম. ট্রেডার্সের স্বত্বাধিকারী বদিউল আলম তুষার এবং বোয়ালখালী খাজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আমির হোসেন মাস্টার। উপস্থিত ছিলেন প্রকৌশলী অপু আহমেদ ও মো. আমান উল্লাহ, প্রকৌশলী আব্দুল হামিদ, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের এজিএম (ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন) মো. আমান উল্লাহ চৌধুরী, বিক্রয় ও বিপণন বিভাগের ডেপুটি ম্যানেজার জাহেদুল ইসলাম চৌধুরী, সহকারী ম্যানেজার ইঞ্জিনিয়র ইমরান খান, সিনিয়র অফিসার রমজান আলী রমু, ডিসিএল ব্লকের বিক্রয় কর্মকর্তা এসএম মোজাম্মেলসহ ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সেলস টিম (চট্টগ্রাম দক্ষিণ)-এর সকল বিক্রয় প্রতিনিধি ও সিমেন্ট ব্যবসায়ীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।








